ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল: ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন নামে একটি দলের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার কমিশন সভায় এই নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয় বলে বৈঠক শেষে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সচিব বলেন, আমরা এর আগে ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে কিছু তথ্য চেয়েছিলাম। সবাই দিলেও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন সময় মতো কমিশনে তথ্য না দেওয়ায় দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের কাছে বারবার কমিশন প্রতিবেদন চেয়েছে; তারা তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের প্রতিবেদন দেয়ার ১৫ দিন সময়ও বাড়ানো হয়েছিল কিন্তু তারা দেয়নি। এর ফলে তারা নিবন্ধন শর্তও পালন করেনি। তাই কমিশন দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করেছে।

প্রসঙ্গত, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ৮ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার তৎকালীন চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের নেতৃত্বে ‘ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন’ এর আত্মপ্রকাশ ঘটে।

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ২০০৯ সালের ২৪ মে কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এরপর দলটি কার্যক্রম মুখ থুবড়ে পড়ে।

এবার ইসি তাদের দলের নিবন্ধনও বাতিল করলো। ২৯ নম্বর নিবন্ধিত দল ছিল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর এ নিয়ে ফ্রিডম পার্টি, জামায়াতে ইসলাম ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করল ইসি। বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল: ইসি

আপডেট সময় ০৫:২১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮