ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

পাকিস্তানমুখী বিএনপি এখন ভারতের কাছে দৌড়ঝাঁপ করছে: তোফায়েল

আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপিকে উদ্দেশ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে দল পাকিস্তানমুখী। ক্ষমতার আমলে যারা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিল। তারা এখন ভারতের কাছে দৌড়ঝাঁপ দিচ্ছে, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের নির্বাচনের বিষয়ে কোনো বিদেশি রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। নির্বাচন যথাসময়ে এ সরকারের অধীনেই হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর, চরখলিফা ইউনিয়নসহ ছয়টি স্থানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশ নেয়া ও গরিব দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ইউপি চেয়ারম্যান ইয়াছিন লিটন, ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিনসহ স্থানীয় নেতারা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

পাকিস্তানমুখী বিএনপি এখন ভারতের কাছে দৌড়ঝাঁপ করছে: তোফায়েল

আপডেট সময় ০৯:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮