ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডাক্তারি পরীক্ষার জন্য তরুণী হাসপাতালে, রনি রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শেরেবাংলানগর থানাধীন কলেজগেট এলাকায় এক তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণের অভিযোগ ওঠার পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এর আগে রোববার রাতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়। এদিকে অভিযুক্ত যুবক মাহামুদুল হক রনিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সোমবার বিকালে দৈনিক আকাশকে বলেন, ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, সকালে রনিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন শেরেবাংলা নগর থানার এসআই মিনহাজ উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার গভীর রাতে এক তরুণীকে কলেজগেট এলাকায় রনি এক তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। এ কাজে তাকে সহায়তা করে তার গাড়িচালক ফারুক। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মাহামুদুল হক রনি নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে পথচারীরা। ফারুক নামে অভিযুক্ত অপর যুবক পালিয়ে যান।

পুলিশ জানায়, প্রাইভেটকারে তুলে ধর্ষণচেষ্টার সময় পথচারীরা বিষয়টি টের পেয়ে যায়। পরে তারা প্রাইভেটকারটি আটক করে তরুণীকে উদ্ধার করে। এ সময় দুই যুবককে গণধোলাই দেয়। এ সময় গাড়ির চালক ফারুক কৌশলে পালিয়ে যান। গাড়ির মালিক রনিকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

থানা পুলিশের ভাষ্য, রনি পেশায় একজন ব্যবসায়ী। তিনি জিগাতলায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাস করেছেন। তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে রনি নামের ওই তরুণকে বিবস্ত্র করে গণধোলাই দেয়ার ভিডিওটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। আটক যুবক ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডাক্তারি পরীক্ষার জন্য তরুণী হাসপাতালে, রনি রিমান্ডে

আপডেট সময় ০৬:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮