ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিলাসবহুল বাজেট পুরোটাই লুটপাট হবে: গয়েশ্বর

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচিতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

অাকাশ জাতীয় ডেস্ক:

এবারের বিলাসবহুল বাজেট পুরোটাই লুটপাট হবে এবং সরকার নির্বাচনের কাজে ব্যয় করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

দেশে আইনের শাসন নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার কারণে এ দেশে দুর্নীতিবাজদের দুর্নীতিবাজ বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না।

গয়েশ্বর বলেন, স্বাধীন দেশে জনগণের অধিকার যে কেড়ে নেয় তাকে ক্ষমতায় রাখা ঠিক নয়। শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাছাড়া করতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশমাতাকে (খালেদা জিয়া) মুক্ত করতে হবে, দেশের মানুষের অধিকার আদায় করতে হবে।

পরে সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষ থেকে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানার ৫ হাজার দুস্থ, অসহায় ও নদী ভাঙনকবলিত মানুষের মাঝে লুঙ্গি, শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করেন গয়েশ্বর।

বেলকুচি উপজেলার তামাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অন্যদের মধ্যে থানা বিএনপির সাবেক সভাপতি আজিজল হক সরকার, থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস সামাদ সরকার, পৌর বিএনপির সভাপতি এন্তাজ প্রামাণিক, সাধারণ সম্পাদক মজনু খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, থানা যুবদলের সাবেক সভাপতি বনী আমিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামীম মিয়া, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মুক্তা, থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহসান, থানা যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা মঈন উদ্দিনসহ বিএনপি ও সব অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিলাসবহুল বাজেট পুরোটাই লুটপাট হবে: গয়েশ্বর

আপডেট সময় ০৯:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮