ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারে দেব

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদা দাবির অভিযোগে ঢাকার ভাটারা থানার ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে চা দোকানি মাকসুদা বেগম বাদী হয়ে এ মামলা করেন।

যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তারা হলেন ভাটারা থানার এসআই হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতনামা আরও এক কনস্টেবল ও এক আনসার সদস্য।

মামলার অভিযোগে বলা হয়, মাকসুদা বেগম বারিধারার জে-ব্লকে ২০নং রোডে চা-পান সিগারেটের দোকান করেন। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাদী তা দিতে অস্বীকার করলে দোকানে ভাঙচুর চালায় এবং দোকানে থাকা কলা, বিস্কুট নষ্ট করে সিগারেট নিয়ে যান। আসামিরা আনুমানিক ৬ হাজার টাকা ক্ষতিসাধন করেন।

মামলার সাক্ষী বাবুল ইসলাম রাজু ফটো সাংবাদিক পরিচয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা বলেন, চাঁদার ১০ হাজার টাকা না দিলে যারা বাদীর পক্ষ নেবে সবাইকে মাদকের মামলায় ফাঁসিয়ে ক্রসফায়ার দেয়া হবে। বাদী অসহায় হয়ে ভাটারা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে গেলে তা গ্রহণ না করে হুমকি দিয়ে বাসায় পাঠিয়ে দেয় এবং বাদীকে বলে, বেশি বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারে দিয়ে দেব।

মঙ্গলবার মাকসুদা বেগম বাধ্য হয়ে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে আদেশ দেয়ার জন্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড়াবাড়ি করলে ইয়াবার মামলা দিয়ে ক্রসফায়ারে দেব

আপডেট সময় ০৭:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮