ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কমলাপুরে যাত্রী হয়রানি বন্ধে দুদকের অভিযান

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট পেতে হয়রানি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছে। রোববার দুপুরে দুদুকের উপ-পরিচালক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

দুদকের অভিযান পরিচালনার সময়ে ভুক্তভোগী কয়েকজন যাত্রী লাইন ভেঙে এবং তদবিরের মাধ্যমে টিকিট কেনাবেচার অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুদক টিম স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তীর কক্ষে প্রবেশ করে এবং তাকে সঙ্গে নিয়ে টিকিট কাউন্টারের ভেতরের অংশের কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় দুদক টিম স্টেশন ম্যানেজারকে টিকিট বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার নির্দেশ দেয়। স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, টিকিট বিক্রিতে কোনো অনিয়ম হয়নি। টিকিট বিক্রির পুরো কার্যক্রমটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে রয়েছে।

দুদকের টিম স্টেশন পরিদর্শন শেষে ট্রেন যাত্রীদের মধ্যে দুদক অভিযোগ কেন্দ্র ‘১০৬’ এর স্টিকার ও লিফলেট বিতরণ করেন। এছাড়া টিকিট কেনাবেচা প্রক্রিয়ায় কোনো অনিয়ম, স্বজনপ্রীতি এবং ঘুষ লেনদেনের ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক অভিযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

অভিযান পরিচালনা সমন্বয়কারী মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ঈদের টিকিট ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত রাখতে দুদক সার্বক্ষণিক নজরদারি করছে। এ নিয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি হলে ভুক্তভোগী যাত্রীদের পাশে দাঁড়াবে দুদক।

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও সকাল ৮টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত ৬৫ শতাংশ টিকিট ২৬টি কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কমলাপুরে যাত্রী হয়রানি বন্ধে দুদকের অভিযান

আপডেট সময় ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮