ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অষ্টম সার্ক উৎসবে সেরা চলচ্চিত্র তৌকীরের হালদা

আকাশ বিনোদন ডেস্ক:

শ্রীলংকার কলম্বো থেকে দেশবাসীকে খুশির খবর দিলেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা তৌকীর আহমেদ। অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ছবি ‘হালদা’ চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।

উৎসবের প্রতিযোগিতা বিভাগের সমাপনী চলচ্চিত্র হিসেবে ২৬ মে স্থানীয় সময় সাড়ে ৩টায় ‘হালদা’ ছবিটি প্রদর্শিত হয়। বিচারকদের রায়ে ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ও সেরা আবহ সংগীতের সম্মান অর্জন করেছে।

গত বছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হালদা’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকেন্দ্রিক জেলে জীবনের বিপন্নতা নিয়ে নির্মিত হয়েছে।

পুরস্কারপ্রাপ্তির খবরটি তৌকীর তার ফেসবুকে ছবিসহ শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, তৌকীর আহমেদ চারটি ট্রফি বুকে আগলে রেখেছেন।

পুরস্কারপ্রাপ্তির ব্যাপারে জানতে চাইলে তৌকীর এক ঝলক হেসে বলেন, ‘পুরস্কার তো সব সময় অনেক ভারী হয়। কিন্তু এই ট্রফিগুলো আক্ষরিক অর্থে অনেক ওজন, আয়োজকরা বলেছেন, একেকটার ওজন নাকি ছয় কেজি করে। সেই হিসাবে ২৪ কেজি দুই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু ।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছবি যখন দেশের বাইরে উৎসবে যায়, তখন সেখানে বাংলাদেশের নাম উচ্চারিত হয়। পুরস্কার পেলে তো বারবার বাংলাদেশের নাম শুনতে পারি। দেশের বাইরে মর্যাদাপূর্ণ আসরে কোনো অর্জনে দেশের নাম উচ্চারণের বিষয়টি অনেক গর্বের, অনেক আনন্দের।’

এবারের সার্ক চলচ্চিত্র উৎসবে ২৬টি চলচ্চিত্র জায়গা পেয়েছে। তৌকীরের ‘হালদা’ ছাড়াও উৎসবে আমন্ত্রিত হয়েছে আকরাম খানের ‘খাঁচা’ ও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তাঁর বন্ধুরা’। উৎসবের গত আসরে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অষ্টম সার্ক উৎসবে সেরা চলচ্চিত্র তৌকীরের হালদা

আপডেট সময় ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮