ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ান: বিশ্ববাসীকে প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্ববাসীকে রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কক্সবাজারে তিনদিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার (২৪ মে) ঢাকায় ফেরার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘নিরাপদ পানির খুব কাছেই রোহিঙ্গাদের টয়লেট। এতে করে যখন বৃষ্টি হয় তখন টয়লেট থেকে চুয়ে চুয়ে ময়লা পানি নিরাপদ পানির সঙ্গে যুক্ত হয়ে যায়। এতে করে রোগ-জীবাণু ছড়ায়।’

তিনি আরো বলেন, ‘তারা খুবই আত্মকেন্দ্রিক। তারা একসঙ্গে অনেকে থাকে। যেখানে কোনো জানালা নেই। তারা যেখানে থাকছে তা তৈরি করা হয়েছে বাঁশ-প্লাস্টিক ইত্যাদি দিয়ে। এছাড়া তাদের কর্মক্ষেত্রেরও কোনো ব্যবস্থা নেই। এখানকার শিশুরা ওই সময়টা খুঁজে বেড়ায় যে তাদের সঙ্গে কি হয়েছিল।’

প্রিয়াংকা বলেন, ‘আমি মনে করি সমাজের উচিত তাদের প্রতি আরো খেয়াল করা। তারা কোথা থেকে আসল, তাদের বাবা-মা কে, বা তারা কোন পরিবেশ থেকে এসেছে অথবা তারা কোন ধর্মের এসব কোনো কিছুতেই কিছু যায় আসে না। এসব শিশুর শুধুই দরকার একটু সহানুভূতি।

এসময় তিনি আরো বলেন, ‘তবে শুধুমাত্র এই শিশুরাই নয়, বিশ্বের সব রিফিউজি শিশুর সহানুভূতি দরকার। কারণ তারা এটা চায়। এসব শিশু আমাদের থেকেই পাওয়ার যোগ্য। তারা আমাদের থেকে সহানুভূতি পেতেই পারে।

সুতরাং আমাদের বিশ্বের সবাই যেখান থেকে যেভাবে, যতটুকু পারি তা দিয়ে এই রোহিঙ্গা শিশুদের সাহায্য করা উচিত। যাতে করে অন্তত তারা তাদের পরিবার নিয়ে একটু নিরাপদভাবে এখানে বসবাস করতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ান: বিশ্ববাসীকে প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮