ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই দিনে দুই মায়ের ৭ সন্তান প্রসব

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে ৭ সন্তান প্রসব করলেন দুই মা। সোমবার ওই হাসপাতালে ছয় ঘণ্টার ব্যবধানে এ সাত নবজাতকের জন্ম হয়। যাদের মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়েশিশু।

সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হওয়া চারজনের অবস্থা ভালো থাকলেও, স্বাভাবিকভাবে জন্ম নেয়া তিন নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। ওই তিন নবজাতকের প্রত্যেকের ওজন এক কেজির কম। তিনজনকেই বর্তমানে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মঙ্গলবার বিকালে হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সুব্রত মণ্ডল জানান, সোমবার রাত ১২টার দিকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে প্রসূতি মা সনিয়া আক্তারের গর্ভ থেকে চারটি ও সোমবার বিকালে অধ্যাপক ডা. রুমানা শেখের তত্ত্বাবধানে সুইটি খাতুনের গর্ভ থেকে অপর তিন নবজাতক জন্ম হয়। দুই প্রসূতি মা বর্তমানে পোস্ট অপারেটিভে রয়েছেন।

হাসপাতালের গাইনি বিভাগ থেকে জানা গেছে, সনিয়া আক্তারের ৪ জন সন্তানের মধ্যে ছেলে শিশু ৩ জন ও কন্যাশিশু ১ জন। সুইটি খাতুনের গর্ভের ৩ জন নবজাতকের মধ্যে কন্যাশিশু দুজন ও ছেলে শিশু ১ জন। সনিয়া আক্তারের ৪ সন্তানের মধ্যে প্রথম নবজাতকের রক্তশূন্যতা দেখা দিলে তাকে রক্ত দেয়া হয়। ওই চার সন্তান বর্তমানে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তারের অধীনে এনাআইসিইউ চিকিৎসাধীন আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একই দিনে দুই মায়ের ৭ সন্তান প্রসব

আপডেট সময় ১০:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮