ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় আইফোনের কারখানা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে নকল আইফোন তৈরির আস্তানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। মহাখালীর নিউ ডিওএইচএসের একটি বাসায় ওই আস্তানা থেকে ৩৬টি ‘নকল আইফোন’ জব্দও করা হয়েছে। সেখানে পাওয়া যায় বিপুল পরিমাণ যন্ত্রাংশও।

শনিবার দুপুরে এই অভিযানটি চালানো হয়। সেখানে পাওয়া সাত জনকে সাজাও দেয়া হয়েছে।

যদিও আটক কর্মচারীরা দাবি করেছেন, তারা নকল আইফোন তৈরি করেন না। অনলাইনের মাধ্যমে সার্ভিসিংয়ের জন্য আইফোন সংগ্রহ করা হয়। পরে সেগুলো আবার গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া হয়।

অভিযান চালানো শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক পায়েল পাশা দৈনিক আকাশকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নিউ ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে যাই আমরা। সেখানেই ‘আইফোন’ তৈরি করতে দেখা গেছে।”

‘অনুনোমোদিত ডিলাররা শুল্ক ফাঁকি দেশে এই ফোন তৈরির যন্ত্রাংশ আনছে। কিন্তু এই ফোনগুলো অরজিনাল না। ৩৬টি আইফোন ও এইচটিসি ও এলজি ফোন এই কারখানায় তৈরি হচ্ছিল।’

‘নকল আইফোন তৈরির যন্ত্রাংশ হিসেবে ব্যাটারি, র‌্যাম, মাদার বোর্ড জব্দ করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করেছি।’

এই শুল্ক কর্মকর্তা বলেন, ‘এগুলোর আমদানির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেননি। এছাড়া কয়েকশ আইফোনের খালি বাক্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছ, এই মোড়কেই নকল আইফোন বিক্রি করা হতো।’

‘এভাবে নকল আইফোন তৈরির মাধ্যমে একদিকে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।’

একই দিন রাজধানীর বসুন্ধরা শপিং মলে অভিযান চালিয়ে জব্দ করা হয় দেড়শরও বেশি আইফোন। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

এই অভিযান নিয়ে তুলকালাম হয়েছে সেখানে। ব্যবসায়ীরা অভিযানে যাওয়া শুল্ক কর্মকর্তাদেরকে অবরোধ করে রাখে। তাদের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেয়। রাস্তায় নেমেও বিক্ষোভ করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকায় আইফোনের কারখানা

আপডেট সময় ১১:২৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮