ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা

জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই কমিটি

অাকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে উপাচার্য পদে পুনঃনিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছে আওয়ামীপন্থী শিক্ষকরা।

দলের ভেতরে প্রশাসনিক পদের দর-কষাকষিতে অসন্তুষ্ট হয়ে টানা আন্দোলন করে যাচ্ছেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।

অপরদিকে আগের সংগঠন থেকে বেরিয়ে এসে ভিসি পন্থী শিক্ষকরা ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’ নামে নতুন সংগঠন গঠন করেছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত ‘শুভারম্ভ অনুষ্ঠানের’ মাধ্যমে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কমিটি ঘোষণা করেন। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আলমকে আহ্বায়ক ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী ও অধ্যাপক ড. মুহম্মাদ হানিফ আলীকে। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। অপরদিকে মঙ্গলবার ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ১২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।

এতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদারকে সভাপতি ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিন আওয়ামীপন্থী শিক্ষকদের এ সংগঠন সম্প্রতি শিক্ষক লাঞ্ছনার অভিযুক্তদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে। দুপুর ১টায় অমর একুশের পাদদেশে মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের দুই কমিটি

আপডেট সময় ০৯:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮