ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়াবা বিক্রির অভিযোগে ডেপুটি জেলার বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

উদ্ধার করা ইয়াবা বিক্রির অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন কারা উপ-মহাপরিদর্শক তৌহিদুল ইসলাম।

অপর এক কারা কর্মকর্তা বলেন, ১ মাস আগে কারাফটকে দেলোয়ার নামে এক কারারক্ষীর কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই ইয়াবা বন্দিদের দিতে যাচ্ছিলেন দেলোয়ার। ওই ঘটনায় দেলোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়।

তৌহিদুল ইসলাম বলেন, আলামত হিসেবে ইয়াবাগুলো ডেপুটি জেলার মোমিনুল ইসলামের কাছে ছিল। বিভাগীয় মামলা নিষ্পত্তি হওয়ার পর এগুলো ধ্বংস করে ফেলার কথা।

গত বুধবার মোমিনুল এই ইয়াবাগুলো কারাগারের বাইরে এনে শাকিল নামে এক ব্যক্তির কাছে বিক্রির চেষ্টাকালে তাকে হাতেনাতে ধরা হয়।

মোমিনুলের ঘটনায়ও তাৎক্ষণিভাবে একটি তদন্ত কমিটি করা হয় জানিয়ে তৌহিদুল জানান, কমিটির তদন্তের প্রতিবেদনের প্রেক্ষিতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন তাকে সাময়িক বরখাস্ত করেন। মোমিনুলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়াবা বিক্রির অভিযোগে ডেপুটি জেলার বরখাস্ত

আপডেট সময় ০৮:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮