ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেওড়াপাড়ায় বিকাশকর্মীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শেওড়াপাড়ায় আল আমিন (২৬) নামের এক বিকাশকর্মীকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আল আমিন। পরিবার নিয়ে কাফরুলের ইব্রাহীমপুরে থাকেন তিনি।

আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা বিকাশের অ্যাকাউন্ট অফিসার শিশির সরকার জানান, বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে চাকরি করেন আল আমিন। দুপুরে বাইসাইকেলে করে শেওড়াপাড়ার বিভিন্ন বিকাশের এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন তিনি। শেওড়াপাড়ার ওরবিট গলি দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশায় করে দুই ছিনতাইকারী তাঁর পথরোধ করে। পরে তার বাঁ পায়ে একটি গুলি করে সঙ্গে থাকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে আল আমিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মোহাম্মদ শামীম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেওড়াপাড়ায় বিকাশকর্মীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০৬:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮