ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা-ছেলের পর না ফেরার দেশে বাবাও

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় ছেলে ও মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন বাবা মানিক মিয়া (৩৫) মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আজ সকালে চিকিৎসাধীন মানিক মিয়ার মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে পল্লবীর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় গ্যাসলাইনে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন- মানিক মিয়া (৩৫), তার স্ত্রী মিনা (২৮) ও তাদের ৭ মাসের ছেলেসন্তান তামিম।

রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শিশু তামিমকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। বুধবার দুপুরে মিনা বেগম মারা যান। বাবা মানিক মিয়ার বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মা-ছেলের পর না ফেরার দেশে বাবাও

আপডেট সময় ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮