ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব ভুল বোঝাবুঝি: বিডিজবস

আকাশ আইসিটি ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ কারণে বিডিজবসের প্রধান নির্বাহী (সিইও) ও বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাসরুরকে পুলিশ তুলে নিয়েছিল বলে জানিয়েছে বিডিজবস।

মাসরুরকে ছেড়ে দেওয়ার পর বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা জানায় বিডিজবস কর্তৃপক্ষ।

কোম্পানির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, কোনো অভিযোগ না পাওয়ায় ব্যাপারটির সুষ্ঠু মীমাংসা হয়েছে এবং তিনি কাজে যোগদান করেছেন’।

আইসিটি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তারের পর বুধবার দুপুরে মাসরুরকে ছেড়ে দেয়ার কথা জানিয়েছিল পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

ফেসবুক অ্যকাউন্ট থেকে উসকানিমূলক কিছু না পাওয়ায় মাশরুরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনের এডিসি নাজমুল ইসলাম।

তিনি বলেছিলেন, বিনা কারণে পুলিশ কাউকে হয়রানি করবে না। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকালে ফাহিম মাসরুরকে আইসিটি আইনের ৫৭ ধারায় করা এক মামলায় কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের নিজ কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

তাকে গ্রেপ্তারের পর সাইবার ক্রাইমের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম দৈনিক আকাশকে বলেছিলেন, ফাহিম মাসরুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক মন্তব্য করেন। এই অভিযোগে কাফরুল থানায় হওয়া এক মামলায় তাকে আটক করা হয়েছে।

বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর ১৮ বছর আগে বন্ধুদের নিয়ে বিডিজবস প্রতিষ্ঠা করেন। এটি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল। প্রতিদিন এক লাখের বেশি মানুষ এই পোর্টাল ভিজিট করেন। ২০ লাখের বেশি চাকরি প্রত্যাশীর জীবনবৃত্তান্ত এই প্ল্যাটফর্মে সংরক্ষিত আছে।

বিডিজবস ছাড়াও ফাহিম মাসরুর দেশের প্রথম বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী। তিনি দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০১২-২০১৩ মেয়াদে সভাপতির দায়িত্বও পালন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব ভুল বোঝাবুঝি: বিডিজবস

আপডেট সময় ১১:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮