ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনানীতে বাসের চাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানীতে বাসের চাপায় পা হারালেন রোজিনা নামে এক তরুণী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রোজিনা (২১) সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় কাজ করতেন।

ইশতিয়াক জানান, রোজিনা মহাখালীতে তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলো। সেখান থেকে গুলশানের নিকেতনে তাদের বাসায় ফেরার পথে সে এই দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানায়, রোজিনা ফুটপাত থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মহাখালী থেকে কাকলীমুখী বিআরটিসির একটি দ্বিতল বাস তাকে ধাক্কা দেয়। এতে তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বিআরটিসির ওই বাস এবং তার চালক শফিকুলকে আটক করা হয়েছে।

৩ এপ্রিল কারওয়ানবাজার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে এক হাত হারিয়ে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর এক সপতাহ পার না হতেই এ দুর্ঘটনা ঘটল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনানীতে বাসের চাপায় তরুণীর পা বিচ্ছিন্ন

আপডেট সময় ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮