ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীর দফতরে এফবিআইয়ের অভিযান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের দফতরে অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে তদন্তকারী বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তের অংশ হিসেবেই এ অভিযান বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। -খবর বিবিসি অনলাইন।
নিউইয়র্কের ওই কার্যালয় থেকে কোহেন আর তার গ্রাহকদের সঙ্গে যোগাযোগের অনেক নথিপত্র জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, এসব নথিপত্রের মধ্যে এক পর্নোতারকাকে অর্থ প্রদান সম্পর্কিত কাগজপত্রও রয়েছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে স্বীকার করেছেন কোহেন। এর পরই তিনি সবার আলোচনায় উঠে আসেন।
ড্যানিয়েলসের দাবি, স্ত্রী মেলানিয়া ট্রাম্প প্রথম সন্তানের জন্ম দেয়ার পর পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছিল এবং সেই কথা চেপে রাখার জন্যই তাকে অর্থ দেয়া হয়েছিল।

মাইকেল কোহেনের আইনজীবী স্টিফেন এম রায়ান একটি বিবৃতিতে বলেছেন- আমাকে ফেডারেল আইনজীবীরা জানিয়েছেন যে, বিশেষ তদন্তকারী রবার্ট মুলারের তদন্তের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।

তবে এটি অসংগত আর অপ্রয়োজনীয় বলে তিনি দাবি করেন। কারণ তার মতে, কোহেন বরাবরই সরকারকে সহযোগিতা করে আসছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীর দফতরে এফবিআইয়ের অভিযান

আপডেট সময় ০১:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮