ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

মেয়ে সেফহোমে, মা ভিকটিম সার্পোট সেন্টারে

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় ধর্ষিতা কিশোরীকে সেফহোমে এবং তার মাকে ভিকটিম সার্পোট সেন্টারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকালে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইমদাদুল হক এ নির্দেশ দেন। এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করে তাদের নিরাপত্তার ব্যাপারে সিদ্ধান্ত চায় পুলিশ। পরে শুনানী শেষে আদালত মেয়েকে রাজশাহী বিভাগীয় সরকারি সেফহোমে এবং তার মাকে ভিকটিম সার্পোট সেন্টারে পাঠানোর আদেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারি পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। এদিকে মা ও মেয়ে টানা ১০দিন হাসপাতালে থাকার পর চিকিৎসকরা তাদের ছাড়পত্র দেয়। আজ দুপুর ১টায় পুলিশের হেফাজতে তারা হাসপাতাল ছাড়ে। এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক নির্মলেন্দু চৌধুরী বলেন, ধর্ষক ও নির্যাতনের শিকার ওই কিশোরী এবং তার মা এখন সুস্থ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৭ই জুলাই বিকালে কলেজে ভর্তি করানোর কথা বলে ওই কিশোরীকে বাড়ি ডেকে এনে কয়েক দফা ধর্ষণ করে বগুড়া শহর শ্রমিক লীগের নেতা তুফান সরকার। পরে মীমাংসার নামে তুফানের স্ত্রী আশা সরকার ও বড় বোন নারী কাউন্সিলর রুমকি ধর্ষিতা কিশোরী ও তার মাকে ডেকে বেধড়ক পিটিয়ে মাথা ন্যাড়া করে দেয়। গত ২৮শে জুলাই ধর্ষিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিরা সবাই কারাগারে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়ে সেফহোমে, মা ভিকটিম সার্পোট সেন্টারে

আপডেট সময় ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭