ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রশ্নফাঁস প্রতিরোধে চীনে এলাহি আয়োজন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রশ্নফাঁসকে মামুলি ব্যাপার মনে করে না চীনের সরকার। তাই প্রশ্নফাঁস ঠেকাতে অত্যাধুনিক ব্যবস্থার আয়োজন করেছে দেশটির কর্তৃপক্ষ।

এসব ব্যবস্থার মধ্যে রয়েছে- পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নপত্রের নিরাপত্তায় সর্বোচ্চ বাহিনী সোয়াত মোতায়েন। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্র এবং প্রশ্নপত্র পাহারা দেন তারা। প্রশ্নপত্র সঠিক জায়গায় ডেলিভারি হয়েছে কিনা তা ট্র্যাক করা হয় জিপিএসের মাধ্যমে।

পরীক্ষার হলে নকল প্রতিরোধে রয়েছে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোনো ছাত্র নকল করছে কিনা তা ধরতে মাথার ওপরে ঘোরাফেরা করে ড্রোন। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের চারপাশেও ঘোরাফেরা করে ড্রোন।

কোনো রেডিও সিগন্যাল পরীক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটি সহজেই বুঝতে পারে ড্রোন। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর, আঙুলের ছাপ, মুখের ছাপ নেয়া হয় পরীক্ষার্থীদের। এমন এলাহি আয়োজনের পরও যদি কেউ প্রশ্নফাঁস বা নকল করে ধরা পড়ে তার সাজা সাত বছরের কারাদণ্ড।

চীনে প্রতি বছর প্রায় এক কোটি ছেলেমেয়ে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে সর্বোচ্চ ৩০ লাখ ছাত্রছাত্রী পাস করে কলেজে পড়ার সুযোগ পায়। এর পরও কর্তৃপক্ষের কঠোরতার কারণে দেশটিতে নকল করে পাস করার কথা তেমন কেউই চিন্তা করতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রশ্নফাঁস প্রতিরোধে চীনে এলাহি আয়োজন

আপডেট সময় ০২:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮