ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানির গবেষণা সংস্থার রিপোর্ট মনগড়া: গওহর রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী জার্মানির গবেষণা সংস্থার প্রতিবেদনকে ‘মনগড়া’ হিসেবে অভিহিত করেছেন।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই মমিন নগরে ‘ফিরদাউস নাসির চ্যারিটেবল হেলথ কমপ্লেক্স’ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন গওহর রিজভী।

গওহর রিজভী বলেন, ‘কিসের ভিত্তিতে এই রিপোর্ট করা হয়েছে তা তার জানা নেই। তবে যে দেশে পার্লামেন্ট আছে, স্বাধীনভাবে সবাই মত প্রকাশ করতে পারছে, সেখানে স্বৈরতন্ত্র কিভাবে থাকতে পারে, তা আমার জানা নেই। ওই সংস্থাটি বাংলাদেশে আসেনি, আমাদের সাথে কোনো কথাও বলেনি। তারা মনগড়া একটি রিপোর্ট দিয়েছে।’

জার্মানির একটি গবেষণা সংস্থার রিপোর্টে বিশ্বের সেরা পাঁচটি স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশকে অর্ন্তভুক্ত করা সম্পর্কিত সাংবদিকদের এক প্রশ্নের জবাবে গওহর রিজভী এসব কথা বলেন।

স্থানীয় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেন, ‘আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে হলেও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তাদের ফিরিয়ে নেয়ার পর মিয়ানমার সরকার কী করবে সেটা তাদের ব্যাপার।’

গত ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হেলথ কমপ্লেক্সটি ২০১১ সাল থেকে আনুষ্ঠানিক চিকিৎসা সেবা শুরু করে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সোমবার এ হেলথ কমপ্লেক্স পরিদর্শনকালে ১০ শয্যাবিশিষ্ট ইনডোর সার্ভিসেরও উদ্বোধন করেন।

ড. গওহর রিজভীর ছোট ভাই আলী জওহর রিজভী, মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন, সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাত, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, গোড়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিল খান উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জার্মানির গবেষণা সংস্থার রিপোর্ট মনগড়া: গওহর রিজভী

আপডেট সময় ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮