ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দুদক প্রধানমন্ত্রীর মানস সন্তান: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধানমন্ত্রীর মানস সন্তান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দুদক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করতে আপিল করছে- এই বিষয়ে সাংবাদিকরা রুহুল কবির রিজভীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দুদক হচ্ছে প্রধানমন্ত্রীর মানস সন্তান। তাই প্রধানমন্ত্রী যা চাইবেন দুদক তাই করবে। তবে জনগণ ও নৈতিক আদালতে খালেদা জিয়া নির্দোষ।

এসময় দুদক সুধা ভবনের বর্ধিত অংশ বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশেীদের কাছে দেন-দরবার করে লাভ হবে না- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ক্ষমতা ধরে রাখতে গোপন আঁতাতের জন্য আপনারাই সুইজারল্যান্ড থেকে সিঙ্গাপুর দৌড়ঝাঁপ করছেন। আমি ওবায়দুল কাদের সাহেবের কাছে জানতে চাই- পৃথিবীর কোন দেশে সংসদ ভেঙে না দিয়ে নির্বাচন হয় ? এই নজীর কী আছে পৃথিবীর কোথাও? আপনারা এবং আপনাদের দোসর এরশাদই জাতীয় সংসদ বহাল রাখার কথা বলছেন। এরশাদ বলবেন এজন্য যে, তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে হাত খরচা পান। আর আপনি বলছেন চাকরি রক্ষার্থে।

খালেদা জিয়াকে কারাবন্দী রেখে এখন এক গভীর মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে নির্বাচনী ঢেউ তোলার অপচেষ্টা চলছে মন্তব্য করে রিজভী বলেন, কৃত্রিমভাবে সৃষ্ট নির্বাচনী ঢেউয়ে গা ভাসাবে না বিএনপি ও জনগণ। অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিতে হবে। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করে বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।

তিনি আরও বলেন, আর সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি অংশগ্রহণ করবে। আর তা না হলে আন্তর্জাতিক স্বৈরাচারের স্বীকৃতিপ্রাপ্ত এই অবৈধ সরকারের পতন হবে ভয়াবহ। বারবার ঘুঘু ধান খেয়ে যেতে পারবে না। জালভোট, রাতের গভীরে ব্যালট বাক্স ভর্তি করার কলঙ্কিত নির্বাচন আর এদেশে অনুষ্ঠিত হতে পারবে না। জনরোষ এবার চরম প্রতিশোধের শক্তিতে সরকারের যেকোন নীল নকশাকে প্রতিহত করবে।

এসময় খালেদা জিয়াকে মুক্তি না দিলে চলমান আন্দোলন আরও তীব্র বেগে ধাবিত হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মাদ নাসির, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দুদক প্রধানমন্ত্রীর মানস সন্তান: রিজভী

আপডেট সময় ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮