ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

চাকরির অভাবে কোনো যুবক প্রেমিকাকে হারাতে হবে না: ওমর ফারুক

অাকাশ জাতীয় ডেস্ক:

বেকার যুবকদের অনেকে চাকরির অভাবে তাদের প্রেমিকাকে হারাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম হল মাঠে রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। জেলা যুবলীগ এই সভার আয়োজন করে।

তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কোনো যুবককে চাকরি না পাওয়ার বেদনায় নীল হতে দেয়া হবে না। চাকরির অভাবে কোনো যুবককে তার প্রেমিকাকে হারাতে হবে না।

২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাকুরগাঁও সফর উপলক্ষে জনসভা সফল করতে এই সভার আয়োজন করা হয়।

বিভিন্ন উন্নত দেশের চাকরির বয়সসীমার উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কোনো কোনো দেশে চাকরির বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর। বাংলাদেশে একজন ছাত্রকে কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করতে ২৫-২৭ বছর লাগে। ২/৩ বছরে চাকরি না পাওয়ায় অনেক শিক্ষিত যুবককে তার প্রেমিকাকে হারাতে হয়। অনেক প্রেমিককে বেকার হওয়ায় তাদের প্রেমিকা ছেড়ে পালিয়ে যায়। তাই চাকরির বয়সসীমা বাড়ানোর কোনো বিকল্প নেই।’

এ সময় উপস্থিত যুবকর্মীদের হাততালিতে মঞ্চ মুখরিত হয়ে ওঠে। জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

চাকরির অভাবে কোনো যুবক প্রেমিকাকে হারাতে হবে না: ওমর ফারুক

আপডেট সময় ১২:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮