ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এ হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে’

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সিরিজটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- সব সিরিজেই ভরাডুবি ঘটে। তবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজটা দুর্দান্তভাবে শুরু হয় টাইগারদের। মাঝ পথে হঠাৎই পথ হারিয়ে বসেন তারা। এর খেসারত হিসেবে সিরিজ খোয়াতে হয় তাদের। পরে ব্যর্থতার সাগরে ডুবতে হয় টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও।

ওই দুই সিরিজের ব্যর্থতা কাটিয়ে উঠতে নিদাহাস ট্রফিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

গতকাল ছিল তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। তবে ফের একই দৃশ্য। ফের রচিত স্বপ্নভঙ্গের গল্প। খুব কাছে গিয়েও স্বপ্ন ছুঁতে পারেননি টাইগাররা। এক দিনেশ কার্তিকের কাছেই ধূলিসাৎ হয়ে গেছে সব।

কিন্তু একে ইতিবাচক হিসেবেই দেখছেন মুশফিক, ‘আমরা দক্ষিণ আফ্রিকা ও ঘরে ভালো খেলতে পারিনি। সেই তুলনায় এখানে ভালো করেছি। ওই দুই সিরিজের ব্যর্থতা কাটিয়ে উঠতে নিদাহাস ট্রফি বড় নিয়ামক। গোটা টুর্নামেন্টে আমরা দুর্দান্ত খেলেছি। তাই ফাইনালে ভারতের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হার দিয়ে নিদাহাস ট্রফি মিশন শুরু হয় বাংলাদেশের। তবে পরের গল্পটা রূপকথার মতো। পরের ম্যাচে রেকর্ড গড়ে লংকা জয় করে টাইগাররা। তৃতীয় ম্যাচে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হারে। শেষটাতে নাটকীয়ভাবে শ্রীলংকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আর ফাইনালে শিরোপা ছুঁই ছুঁই করেও স্বপ্নভঙ্গ হয়।

টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ব্যাটার বলেন, ‘প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই ধারাবাহিকভাবে ভালো খেলেছি আমরা। টি-টোয়েন্টিতে কখনই এতটা ভালো করিনি। দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছি। হারা দুই ম্যাচের একটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছি।’

তিনি মনে করেন, এবারই প্রথম টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ।

টুর্নামেন্টে ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা খুব একটা ভালো করতে পারেননি। তাদের কী করতে হবে তাও বাতলে দিয়েছেন মুশফিক, ‘ব্যাটসম্যানরা সাধ্যমতো চেষ্টা করেছে। তবে আমাদের বোলারদের কিছু ঘাটতি ছিল। প্রথম ৬ ওভার ও ডেথ ওভার নিয়ে তাদের কাজ করতে হবে।’

শেষ পর্যন্ত টি-টোয়েন্টিতে অজেয় হয়ে থাকল ভারত। এ নিয়ে আটবারের দেখায় প্রতিবারই পরাজয়ের মালা পরতে হল টাইগারদের। তিনি বলেন, ‘ভারতকে হারানোর সুযোগ সবসময় আসে না। বেঙ্গালুরুতে এসেছিল। এর পর আবার আমরা সুযোগ হাতছাড়া করলাম। তবে এ হার থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। যাতে পরবর্তীতে পুনরাবৃত্তি না ঘটে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এ হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে’

আপডেট সময় ০৫:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮