ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮ স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

মোবাইলের প্রেম থেকে দ্বিতীয় বিয়ে, অতঃপর লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রায়পুর পৌরসভার নতুন বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

নিহত গৃহবধূ বিউটি আক্তার (২৪) ফরিদগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের মেয়ে ও রায়পুর শহরের নতুন বাজার এলাকার দিনমজুর আল আমিন মিয়ার দ্বিতীয় স্ত্রী।

নিহতের মা কোহিনুর বেগম জানান, বিউটি প্রায় এক বছর আগে প্রথম সংসার ভেঙে পরিবারের অমতে মোবাইল ক্রস কানেকশনের মাধ্যমে নতুনবাজার এলাকার ভবঘুরে আল আমিনকে বিয়ে করে। বিয়ের দুমাস পর আল আমিনকে নিয়ে রায়পুরের নতুনবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। কিন্তু কয়েক দিন পরপর উভয়ের মধ্যে তুচ্ছ ঘটনায় ব্যাপক ঝগড়া ও মারামারি হতো। সোমবার রাতে তুচ্ছ ঘটনায় উভয়ের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আল আমিন বিউটি আক্তারকে শ্বাসরোধ হত্যা করার পর আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার জন্য ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। ভবঘুরে আল আমিন কোনো কাজকর্ম না করে তাদের বিয়ের আট মাসের মধ্যেই সে এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত লাভ করে। একাধিকবার তাকে কাজ করার জন্য অনুরোধ জানালেও সে কারও কথায় শুনত না। আল আমিনকে গ্রেফতার করে বিউটি হত্যার বিচার দাবি জানাই।

রায়পুর থানার ওসি (তদন্ত) মো. সোলাইমান বলেন, গৃহবধূ বিউটিকে হত্যা না সে নিজেই আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়ার জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার মা কোহিনুর বেগম বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেডরুমে ঢুকে গুলি করে হত্যার হুমকি, যুবদলের ২ নেতা বহিষ্কার

মোবাইলের প্রেম থেকে দ্বিতীয় বিয়ে, অতঃপর লাশ

আপডেট সময় ০৯:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮