ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বায়তুল মোকাররম মার্কেটে আগুন

অাকাশ জাতীয় ডেস্ক:

জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের একটি গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, জুমার খুতবা চলাকালে পূর্ব দিকে মার্কেটের একটি গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবরে চার দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণে জুমার খুতবা দিতেও দেরি হয়। পরে ফায়ার সার্ভিস এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সিদ্দিক বাজার কন্ট্রোল রুমের কর্মী জিয়াউর রহমান দৈনিক আকাশকে জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এ ব্যাপারে তদন্ত হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বায়তুল মোকাররম মার্কেটে আগুন

আপডেট সময় ০২:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮