ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাপায় গৃহবধূ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শ্যামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত হয়েছেন। তার নাম আফসানা আক্তার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফসানা খুলনার খালিশপুর উপজেলার হাউজিং এস্টেট এলাকার আবদুল আজিমের স্ত্রী। তারা কুড়িল বিশ্বরোড চৌরাস্তা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের স্বামী আজিম জানান, তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সকালে স্ত্রী আফসানাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নারায়ণগঞ্জের পাগলায় ফুফুর বাসায় যাচ্ছিলেন তিনি। পথে শ্যামপুরের লাল মসজিদ এলাকায় এলে চলন্ত মোরটসাইকেল স্লিপ খেয়ে রাস্তায় আফসানা ছিটকে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তার ওপর দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় আফসানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বার নিহতের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই ) বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাপায় গৃহবধূ নিহত

আপডেট সময় ১১:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮