ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

ফ্ল্যাট ভাড়া নিতে এসে বাড়িওয়ালিকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তেজগাঁওয়ে এক বাড়িওয়ালিকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তার নাম আমেনা (৫৫)। বৃহস্পতিবার বিকালে পশ্চিম নাখালপাড়ার ২৮৮ নম্বর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে উল্লেখ করে পুলিশ জানায়, ঘাতক এসেছিল বাসা ভাড়া নেয়ার অজুহাতে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার বিশ্বাস দৈনিক আকাশকে বলেন, পঞ্চমতলা বিশিষ্ট ওই বাড়ির নিচতলা ফাঁকা ছিল। বাড়িওয়ালি আমেনার স্বামী এবং মেঝো ছেলে অনেক আগে মারা গেছেন। দোতলায় তিনি তার ছোট ছেলে ও ছোট ছেলের পরিবার নিয়ে থাকেন। তৃতীয়তলায় বড় ছেলে তার পরিবার নিয়ে থাকেন। চতুর্থ ও পঞ্চমতলা ভাড়া দেয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার নিচতলায় ভাড়া নিতে একজন লোক আসে। সে দরজা নক করার পর বাড়িওয়ালি তা খুলে দেয়। পরে ফ্ল্যাট দেখার জন্য দুইজন একসঙ্গে নিচতলায় যায়। নিচতলায় খালি ফ্ল্যাটে হঠাৎ শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে ওই লোকটি চলে যায়। আঘাতের কারণে বাড়িওয়ালির মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, নিচতলায় দুটি ফ্লোর। একটি ফ্লোরে ভাড়াটিয়ারা থাকেন। অন্যটি ছিল ফাঁকা। ফাঁকা ফ্ল্যাট দেখতে আসার অজুহাতে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। ঘটনার সময় স্থানীয়রা কোনো শব্দ শুনতে পাননি। আমেনা নিচে নামার ২০-২৫ মিনিট পর তার খোঁজে নিচে নামেন ছোট ছেলের স্ত্রী বর্ষা। তিনি ফাঁকা ফ্ল্যাটে গিয়ে দেখেন আমেনার লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা আরও জানায়, আমেনার বড় ছেলে কোনো কাজ করেন না। ছোট ছেলে লিবিয়া থাকেন। বছরে একবার দেশে আসেন। এক মাস আগে ছোট ছেলে দেশে এসেছেন। ২-১ দিনের মধ্যেই তার লিবিয়া চলে যাওয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্ল্যাট ভাড়া নিতে এসে বাড়িওয়ালিকে হত্যা

আপডেট সময় ০৯:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮