ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়া ম্যাডাম ছিলেন, এখন মা হয়ে গেছেন: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে কোনো ক্ষতি করতে পারেনি। জেলে গিয়ে বরং আরও লাভ হয়েছে। খালেদা জিয়া ম্যাডাম ছিলেন, এখন মা হয়ে গেছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের অতীত রাজনীতিতে যেমন খালেদা জিয়ার ভূমিকা ছিল, ঠিক তেমনি ভবিষ্যৎ রাজনীতিতে তার অংশগ্রহণ প্রয়োজনীয়। তাকে কারাগারে রেখে বিএনপিকে দুর্বল করা যায়নি। বরং সারাদেশের নেতাকর্মীরা আরও সুসংগঠিত। খালেদা জিয়াকে ছাড়া আগামী নির্বাচনে বিএনপি কখনোই যাবে না।

খালেদা জিয়া চাইলেই প্রতিদিন দুই কোটি টাকা জোগাড় করতে পারেন এমন দাবি করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করেন না নিজের স্বামীর নামে গড়া ট্রাস্টের দুই কোটি টাকা খালেদা জিয়া তুলেছেন। তিনি যদি একবার বলতেন তার দুই কোটি টাকা প্রয়োজন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষই এরচেয়ে বেশি টাকা তাকে দিতেন। এতিমের টাকা তোলা লাগবে কেন? তিনি চাইলেই প্রতিদিন দুই কোটি টাকা জোগাড় করতে পারেন।

তিনি আরও বলেন, রায়ের আগেই প্রধানমন্ত্রী বলেছেন, এতিমের টাকা চুরির অভিযোগে বিচার হবে, এরশাদ সাহেব বলেছেন সাজা হবে এবং নাজিমুদ্দিন রোডের কারাগারেই রাখা হবে। এসব কিসের লক্ষণ? রাজনৈতিক প্রতিহিংসার।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগকারীকেই তদন্ত কর্মকর্তা বানানো হয়েছে বলে অভিযোগ করে বিএনপি’র এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার মামলার রায় কোনো প্রকাশ্য আদালতে হয়নি। সেখানে সবাই যেতে পারেনি। এই মামলায় ৩২ জন সাক্ষীর মধ্যে মাত্র একজন সাক্ষ্য দিয়েছেন। বাকিরা কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে কিছুই বলেননি। যিনি অভিযোগ দায়ের করেছেন সেই হারুন উর রশিদকেই দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করতে। অভিযোগকারীকেই তদন্ত কর্মকর্তা বানানো হয়েছে এই মামলায়। অভিযোগকারী কি আর পক্ষে বলবেন?’

ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়া ম্যাডাম ছিলেন, এখন মা হয়ে গেছেন: নজরুল

আপডেট সময় ০৮:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮