ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বাকশাল হচ্ছে জনগণকে নিয়ে একটি প্লাটফর্ম : হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাকশাল হচ্ছে জনগণকে নিয়ে একটি প্লাটফর্ম। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান ছিল না।

রোববার দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাৎ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে দণ্ডিত হয়েছেন। আদালতের ওই রায়ের বিরুদ্ধে আন্দোলন করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বিএনপি।

‘বর্তমান সরকার পুলিশের ওপর ভর করে টিকে আছে’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে পুলিশ যখনই সোচ্চার হয় তখনই তারা এই ধরনের কথাবার্তা বলে। পুলিশের কাজই হচ্ছে আইনশৃঙ্খলা ও মানুষের জানমাল রক্ষা করা। পুলিশ সেটাই করছে।

শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যা করণীয় পুলিশ ততটুকুই করবে। এ ক্ষেত্রে পুলিশ বা সরকারকে দোষারোপ করার কোনো যুক্তিকতা নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

পুলিশ সুপার এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাহবুবউল আলম হানিফ। সমাবেশে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ বক্তব্য দেন। এসময় শিক্ষার্থী, শিক্ষকসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বাকশাল হচ্ছে জনগণকে নিয়ে একটি প্লাটফর্ম : হানিফ

আপডেট সময় ১১:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮