ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুলডোজার মিশিয়ে দিচ্ছে রোহিঙ্গা নিধনের আলামত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইনে রোহিঙ্গাদের অর্ধশতাধিক গ্রাম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে মিয়ানমার সরকার। শুক্রবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ। এর মধ্যেই রাখাইনে জাতিগত নিধনের দায়ে মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মিয়ানমার বাহিনীর ধ্বংসযজ্ঞের নতুন উপগ্রহ ছবি প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ভারী যন্ত্রপাতি করে জনশূন্য ৫৫টি গ্রামের সব স্থাপনা ও ফসলাদি মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। এছাড়া গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত রোহিঙ্গাদের সাড়ে ৩শ’রও বেশি গ্রাম জ্বালিয়ে দেয়ার কথাও জানানো হয়।

এইচআরডব্লিউ-এর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘রাখাইনের অনেক গ্রামে মিয়ানমার বাহিনীর ধ্বংসযজ্ঞের বিভিন্ন আলামত ছিলো। জাতিসংঘ তদন্ত কর্মকর্তারা সেখানে ভ্রমণ করলে বিভিন্ন প্রমাণাদি সংগ্রহ করতে পারতেন। কিন্তু বুলডোজার দিয়ে তা সব নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এমন তৎপরতা বন্ধে মিয়ানামর সরকারের ওপর চাপ দেয়া।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বুলডোজার মিশিয়ে দিচ্ছে রোহিঙ্গা নিধনের আলামত

আপডেট সময় ০৩:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮