ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

দুই রানের জয় ইংল্যান্ডের, ফাইনালে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইংল্যান্ড। কিউইদের দুই রানে হারিয়েছে ইংলিশরা। তবে, ইংল্যান্ড জিতলেও ফাইনালে উঠতে পারেনি। নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এর আগে লিগ পর্বে চারটি ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়ে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ ফেব্রুয়ারি।

রবিবার হ্যামিলটনের সিডন পার্কে অনুষ্ঠিত ম্যাচটিতে ইংল্যান্ডের দেয়া ১৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মার্টিন গাপটিল। ২১ বল খেলে ৫৭ রান করেন কলিন মুনরো। ৩৭ রান করে অপরাজিত থাকেন মার্ক চ্যাপম্যান। ইংল্যান্ডের পক্ষে টম কুরান ১টি, আদিল রশীদ ১টি, লিয়াম ডসন ১টি ও ডাউইড মালান ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ৪৬ বল খেলে ৮০ রান করে অপরাজিত থাকেন। ৩৬ বল খেলে ৫৩ রান করেন ডাউইড মালান। ১৩ বল খেলে ২১ রান করেন জ্যাসন রয়। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩টি, টিম সাউদি ২টি, কলিন ডি গ্র্যান্ডহোম ১টি ও ইশ সোধি ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইয়ন মরগ্যান।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ইনিংস: ১৯৪/৭ (২০ ওভার)

নিউজিল্যান্ড ইনিংস: ১৯২/৪ (২০ ওভার)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

দুই রানের জয় ইংল্যান্ডের, ফাইনালে নিউজিল্যান্ড

আপডেট সময় ০৩:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮