ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

রাজধানীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ওরফে নুরি (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ভোরে বাড্ডায় সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত নুরি একজন সন্ত্রাসী। তিনি বনানীর এমএস মুন্সি ওভারসিজ (জনশক্তি রফতানি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলার আসামি।

বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল হক জানান, শনিবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় এক যুবককে গুলি করে পালিয়ে যাওয়ার সময় হাতিরঝিল থেকে নুরুল ইসলামকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান।

পরে রাতে তাকে সঙ্গে নিয়ে বাড্ডায় সাতারকুল এলাকায় অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায় পুলিশ। এর পর সেখানে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন।

পরে নুরিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ ওই হাসপাতাল মর্গে রয়েছে।

ওসি আরও বলেন, নিহত নুরি বনানীর এমএস মুন্সি ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলার আসামি বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

রাজধানীতে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ১২:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮