ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে আত্মঘাতী বোমায় ১১ সেনা নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সোয়াতের কাবাল অঞ্চলে একটি সেনা ফাঁড়ির কাছে শনিবার আত্মঘাতী বোমা হামলায় এক কর্মকর্তাসহ ১১ সেনাসদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

একটি সেনা ইউনিটের বিনোদন অঞ্চলে এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। হামলাকারী যখন নিজেকে উড়িয়ে দেন, তখন সেনাসদস্যরা সেখানে ভলিবল খেলায় মেতে ছিলেন।

সাংবাদিকদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

আইএসপিআর প্রথমে জানিয়েছে, হামলায় তিন সেনা নিহত হয়েছেন। কিন্তু পরে মারাত্মকভাবে আহত আরও সাত সেনা মৃত্যুবরণ করলে নিহতের সংখ্যা বেড়ে যায়। তবে ভিন্ন সূত্র জানিয়েছে, আহতের সংখ্যা অন্তত ষোলজন হবে। আহত সবাইকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার স্থল ঘিরে রেখেছেন এবং হামলাকারীর সম্ভাব্য সহযোগীদের খোঁজা হচ্ছে। ২০০৭-০৯ সাল পর্যন্ত সোয়াত উপত্যকা কার্যত টিটিপির জঙ্গিরা নিয়ন্ত্রণ করত।

সেনা অভিযানে সোয়াত থেকে তাদের বিতাড়িত করার আগে সেখানে কঠোর শরিয়া আইন আরোপ করা হয়েছিল। এর পর থেকে উপত্যকাটিতে বিচ্ছিন্নভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। সেনা অভিযানে সরকারকে যেসব স্থানীয় নেতা সহায়তা করেছিলেন, তাদেরও গুপ্তহত্যার শিকার হতে হয়েছে।

তবে সোয়াতে গেল তিন বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় আত্মঘাতী হামলা। ২০০৯ সালে উপত্যকাটি থেকে টিটিপিকে বিতাড়িত করার পর নিরাপত্তাকে মুখ্য বলে বিবেচনা করছে সেনাবাহিনী।

সেখানে পুলিশ ও সেনাবাহিনী মিলে বিভিন্ন তল্লাশিচৌকি নিয়ন্ত্রণ করছে। সোয়াতে অন্তত ছয় হাজার পুলিশ সদস্য মোতায়েন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে আত্মঘাতী বোমায় ১১ সেনা নিহত

আপডেট সময় ০৪:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮