ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

যুক্তরাষ্ট্রের স্বপ্ন কবরে ঠাঁই পাবে: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের স্বপ্ন কবরে ঠাঁই পাবে বলে মন্তব্য করেছেন ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। শুক্রবার তেহরানে জুমা নামাজের খোতবায় তিনি এ মন্তব্য করে বলেন, মার্কিন সরকার সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতা তথা ওয়ালিয়ে ফকিহ’র শাসনব্যবস্থার ওপর আঘাত হানার চেষ্টা করছে, কারণ এ ব্যবস্থার কারণেই এ অঞ্চলে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসআইএল কে (আইএস) জোরদারের এবং কথিত ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ গড়ার মার্কিন ষড়যন্ত্রগুলো ব্যর্থ হয়েছে। কথিত বৃহৎ মধ্যপ্রাচ্য গড়ার মার্কিন স্বপ্ন কবরে স্থান পাবে বলে তিনি মন্তব্য করেছেন। খবর রেডিও তেহরানের।

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ইরানের ব্যাপারে মার্কিন কূটকৌশলগুলো তুলে ধরে বলেছেন, এসবের মধ্যে রয়েছে ইরানের পরমাণু জ্বালানিকে অকার্যকর রাখা, দেশটির প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র-শক্তি কমানো, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি সংগ্রামীদের প্রতি ইরানের সাহায্য বন্ধ করে দেয়া এবং নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা মেনে নিতে তেহরানকে বাধ্য করা।

কিন্তু মার্কিন সরকারের এসব চক্রান্তই ব্যর্থ হয়েছে। আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেন, ইরানের নেতারা পরমাণু সমঝোতা বা এর সংস্কারের ব্যাপারে নতুন আলোচনা ও ক্ষেপণাস্ত্র শক্তি কমানোর দাবির বিরোধিতা করছে। তেহরান এসব বিষয়ে কোনো দেশকেই হস্তক্ষেপের সুযোগ দেবে না বলে তিনি সতর্ক করে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের স্বপ্ন কবরে ঠাঁই পাবে: ইরান

আপডেট সময় ১১:১৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮