ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জলাভূমির উন্নয়নে সরকার আন্তরিক: পরিবেশ ও বনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঢাকা ও আশেপাশের এলাকার জলাভূমি ও নদীসমূহের দূষণ নিয়ন্ত্রণ করতে সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নদী এবং জলাভূমিসমূহ আমাদের পরিবেশ ও অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। কাজেই আমাদের পরিবেশ ও অর্থনীতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এগুলিকে দূষণমুক্ত করা উচিৎ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব আইইউসিএন আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সময়ে আমরা সকলে এ বিষয়টি জানি। কিন্তু সাধারণ জনগণের মধ্যে বিষয়টি সম্পর্কে আরো ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন। সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠনসমূহ এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। আপনারা জানেন পরিবেশ বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গৃহীত পদক্ষেপসমূহের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। আমরা আমাদের নিজস্ব সম্পদ ব্যবহার করে পরিবেশ উন্নয়নে কাজ শুরু করেছি। যে সমস্ত নদী দূষণের শিকার হচ্ছে সেই নদীগুলোর পাড়ে ব্যাপক আকারে ইটিপি স্থাপন করা যায় কি না সে ব্যাপারে আমরা চিন্তা করছি। আশা করি আমাদের এ চিন্তার প্রতিফলন খুব অল্প সময়ের মধ্যেই আমাদের কাজে আমরা প্রমাণ করতে সক্ষম হবো।

বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব আইইউসিএন মেম্বারর্স-এর চেয়ার হাসনা মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইউসিএন-এর ভাইস চেয়ার ড. নিলুফার বানু। ‘কী-নোট’পেপার উপস্থাপন করেন ড. মো. মোখলেসুর রহমান ও ড. আবদুর রব মোল্লা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জলাভূমির উন্নয়নে সরকার আন্তরিক: পরিবেশ ও বনমন্ত্রী

আপডেট সময় ০৬:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮