ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহজালালে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোনসহ মার্কিন নাগরিক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিককে একটি ড্রোনসহ আটক করা হয়েছে। উদ্ধার করা ড্রোনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বলে দাবি করেছে শুল্ক গোয়েন্দারা।

আটক যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কি (২১)। সোমবার দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বলেন, ড্রোনটি নিয়ে ২৬ জানুয়ারি এমিরেটস এয়ারওয়েজে করে বাংলাদেশে আসেন মার্ক। চার দিন অবস্থান করে ড্রোনটি নিয়ে গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা ছাড়ছিলেন। মার্ক রুমামের চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে চীনের গুয়াংজু হয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে রুমামের ড্রোনটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা।

মইনুল খান বলেন, মার্ক রুমামের ড্রোনটিতে নয়টি ক্যামেরা রয়েছে। এই ড্রোন উড়িয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানের স্থিরচিত্র ও ভিডিও করেছেন তিনি। ড্রোন আমদানি নিয়ন্ত্রিত পণ্য। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও প্রয়োজনীয় দলিলাদি না থাকায় এবং দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ড্রোনটি আটক করা হয়।

তিনি বলেন, এই ড্রোনের মেমোরি কার্ড পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোনসহ মার্কিন নাগরিক আটক

আপডেট সময় ০৩:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮