ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯৯৯-তে ফোন, ধর্ষণকারীকে ধরল পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

এক নারীকে ধর্ষণের শিকার হতে দেখে রোববার গভীর রাতে কেউ একজন ৯৯৯-তে ফোন করেন। ফোন পেয়ে গুলশান থানার পুলিশ গুলশান-বনানী সংযোগ সড়কের সেতুর নিচে গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীকে উদ্ধার করে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় রানা ও বাবুল নামের দুই ব্যক্তিকে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন মিয়া গতকাল সোমবার বলেন, রোববার দিবাগত রাত দুইটার দিকে পুলিশের হেল্পলাইন নম্বর ৯৯৯-তে একটা ফোন আসে। ফোনে তথ্য প্রদানকারী সুনির্দিষ্ট ঠিকানা দিয়ে ধর্ষণের বিষয়ে অভিযোগ করেন। এরপর গুলশান থানা পুলিশের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। গতকাল ওই নারী থানায় ধর্ষণের মামলা করলে গ্রেপ্তার হওয়া রানা ও বাবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর ধর্ষণের শিকার নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রানা ও বাবুল ভবঘুরে। ঘটনার শিকার নারীর বাসা বাড্ডার জোহার সাহারা এলাকায়। তিনি বাসাবাড়িতে কাজ করলেও অনেকটা ভবঘুরের মতো জীবন যাপন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯৯৯-তে ফোন, ধর্ষণকারীকে ধরল পুলিশ

আপডেট সময় ০১:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮