ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কদমতলীতে ‘বন্দুকযুদ্ধে’ জালাল (৪৬) ও শামীম (২৮) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে কদমতলীতে ওয়াসার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেলসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, দিনগত রাত আড়াইটার দিকে ওই এলাকায় ৭-৮ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর আসে। এর ভিত্তিতে পুলিশ ডাকাত দলকে ধরতে ঘটনাস্থল ঘেরাও করে। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তবে অন্যরা পালিয়ে যায়। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ দুই ডাকাতকে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ২

আপডেট সময় ১২:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮