ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়েতে রাজি না হওয়ায় মেডিকেলছাত্রীকে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিয়েতে রাজি না হওয়ায় পাকিস্তানে এক মেডিকেলছাত্রীকে গুলি করে হত্যা করেছেন এক যুবক। নিহত আসমা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে পড়তেন।

যে যুবক গুলি করেছেন তার নাম মুজাহিদ আফ্রিদি। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। ছুটিতে ওই প্রদেশের কোহাত এলাকায় নিজের বাড়িতে গিয়েছিলেন আসমা। সেখানেই তাকে গুলি করেন মুজাহিদ।

আসমার পরিবারের বরাত দিয়ে কোহাত পুলিশ স্টেশনের কর্মকর্তা গুল জানান বলেন, স্থানীয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক নেতার আত্মীয় মুজাহিদ আফ্রিদি আসমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আসমা তাতে রাজি হননি। আসমাকে বিয়েতে রাজি করানোর জন্য তার পরিবারকে চাপ দিতেন মুজাহিদ।

‘গত শনিবার আসমা তার এক বোনের সঙ্গে বাড়িতে পৌঁছান। মুজাহিদ ও তার সহযোগী সাজিদ আসমাকে দেখামাত্র গুলি ছোড়েন’।

কোহাতের পুলিশ কর্মকর্তা আব্বাস মাজিদ জানিয়েছেন, মুজাহিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডন অনলাইনের খবরে জানানো হয়, আসমার শরীরে তিনটি গুলি লেগেছিল। তাকে কাছের একটি হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন মারা যান আসমা।

মৃত্যুর আগে হাসপাতালে আসমা জানিয়েছিলেন, মুজাহিদই তাকে গুলি করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়েতে রাজি না হওয়ায় মেডিকেলছাত্রীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮