ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা থেকে অপহৃত শিশু ভালুকায় উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা থেকে অপহরণের পর সাড়ে তিন বছরের শিশু তাহিয়ান আলমকে ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারীকেও আটক করে হাইওয়ে পুলিশের এএসআই উজ্জ্বল। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্র জানায়, ঢাকার মগবাজার এলাকার ৬৭৫নং বাসা থেকে বাসায় কাজ করত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া (২১)। শনিবার বিকালে বাসার মালিক ব্যবসায়ী আশরাফুল আলমের মেয়েকে কৌশলে অপহরণকরে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আশারফুল আলম বলেন, ফারুকের স্ত্রী রাফিয়া খাতুন আমার বাসায় গত দুই বছর ধরে কাজ করছে। গত দুই মাস আগে রাফিয়ার স্বামী ফারুককে আমার বাসায় কাজের লোক হিসেবে নিয়োগ দেই। শনিবার বিকালে তাহিয়ানকে দুধ খাওয়ানোর জন্য রাফিয়া আমাদের কাছ থেকে ডেকে নিয়ে যায়। দুধ খাওয়ানোর পর ফারুক তাহিয়ানকে ছাদে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে।

পরে ফারুক মোবাইলে ব্যবসায়ী আশরাফুল আলমকে বলে- ছিনতাইকারীরা তাদের অপরহণ করেছে। ছিনতাইকারীদের ৫০ লাখ টাকা না দিলে রাত সাড়ে ১২টার মধ্যে তারা তাহিয়ানকে খুন করে ফেলবে।

এ ঘটনায় আশরাফুল আলম বাদী হয়ে রাতে রমনা থানায় ফরুকের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ফারুকের স্ত্রী রাফিয়াকে আটক করে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুস ছালাম বলেন,আমরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল দেয়ার সময় আমাদের ফাঁড়ির কাছে একটি লেগুনার ভেতরে একটি শিশুসহ একজন লোককে দীর্ঘক্ষণ বসে থাকায় সন্দেহ হয়। পরে তাকে ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে ফারুক অপহরণের বিষয়টি স্বীকার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা রমনা থানার এসআই সুদ্বীপ কুমার গোপ ফোনে বলেন,অপহৃত শিশুটি যেহেতু উদ্ধার হয়েছে। তাই গ্রেফতারকৃত ফারুককে রিমান্ড না চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা থেকে অপহৃত শিশু ভালুকায় উদ্ধার

আপডেট সময় ০১:২৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮