ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন জবি শিক্ষার্থী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকল্যাণ বিভাগের অনার্স শেষ বর্ষের এক শিক্ষার্থী। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মোসা. রুবিনা (২২) নামের ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে।

রুবিনা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার শান্তিনগর গ্রামের মৃত রবিউল ইসলামের মেয়ে। তিনি পুরান ঢাকার সদরঘাটের একটি মেসে থেকে পড়াশোনা করেন।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের এক সদস্য জানান, রোববার দুপুর দেড়টার দিকে রুবিনা তার গ্রামের বাড়ি যাওয়ার জন্য কমলাপুর স্টেশনের পাঁচ নম্বর প্লাটফরমে বসে ছিলেন ট্রেনের অপেক্ষায়। একপর্যায়ে তিনি পাঁচ নম্বর প্লাটফরম থেকে ছয় নম্বর প্লাটফরমে যাওয়ার সময় রেললাইনের ওপর পড়ে যান। ওই সময় একটি ইঞ্জিন তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রুবিনার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন এবং একজন পুলিশ সদস্য তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ওসি মো. ইয়াসিন ফারুক বলেন, রুবিনার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রেনের নিচে পড়ে দুই পা হারালেন জবি শিক্ষার্থী

আপডেট সময় ০১:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮