ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছিনতাইকারীর কবলে প্রাণ গেল দুজনের

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে রাজধানীর সায়েদাবাদ ও ধানমণ্ডি এলাকায় দুটি পৃথক ঘটনায় তারা নিহত হন।

নিহত ইব্রাহিম (৩৩) খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার মৃত বজলুর রহমানের ছেলে। অন্যদিকে নিহত হেলেনা বেগম (৩৫) রাজধানীর কলাবাগানের গ্রিন কর্নার এলাকার মনিরুল ইসলাম মন্টুর স্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীসংলগ্ন সায়েদাবাদ রেলগেটের পাশে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হন ইব্রাহিম। আহতাবস্থায় তাকে পুরান ঢাকার সালাউদ্দিন হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন তিনি সকাল ৬টার দিকে মারা যান।

অপরদিকে ধানমণ্ডি থানার এসআই নয়ন কুমার চক্রবর্তী জানান, হেলেনা বেগম ভোরের দিকে ধানমণ্ডি ৬ নম্বর রোড ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে থাকা কয়েকজন ছিনতাইকারী তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় তিনি প্রাইভেটকারের সামনে পড়ে যান। তখন ছিনতাইকারীরা তাকে প্রাইভেটকারের নিচে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন হেলেনাকে উদ্ধার করে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছিনতাইকারীর কবলে প্রাণ গেল দুজনের

আপডেট সময় ০২:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮