ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আধিপত্য বিস্তার নিয়ে মিরপুরে হিজড়াকে গলা কেটে খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মধ্য পীরেরবাগে কোকিলা (৪০) নামে এক হিজড়াকে গলা কেটে খুন করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তায়েল চোপড়া এবং মমতাজ নামে দুইজনকে আটক করা হয়েছে। মিরপুর মডেল থানার ওসি নজরুল ইসলাম বৃহস্পতিবার রাতে দৈনিক আকাশকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নিজেদের মধ্যে মারামারির একপর্যায়ে গলায় ছুরি চালিয়ে কাকিলাকে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোকিলার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

মিরপুর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কোকিলা হিজড়ার সঙ্গে কয়েকজন হিজড়ার ঝামেলা চলছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আধিপত্য বিস্তার নিয়ে মিরপুরে হিজড়াকে গলা কেটে খুন

আপডেট সময় ১২:৫৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮