ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

ফ্রান্সে প্রবল বন্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে কম্যুটর ট্রেনসহ প্রধান প্রধান রেল যোগাযোগ। স্বাভাবিক বিপদসীমার চাইতে ২০ ফুট উঁচু দিয়ে ছুটছে প্যারিসের সাইন নদীর পানি।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ বলছে, ১৯১০ সালে সাইন নদীর পানি স্বাভাবিক উচ্চতার চাইতে সাড়ে ২৫ ফুট বৃদ্ধি পাওয়ায় প্যারিস ৪৫ দিন তলিয়ে ছিল। এবার অবশ্য সেই ধরনের বন্যা পরিস্থিতি এখনো হয়নি। ১৯১০ সালের বন্যায় বিশ্বখ্যাত ল্যুভ জাদুঘর, লা ম্যুসে এইদো সে আর্ট গ্যালারি থেকে শুরু করে অনেক দর্শনীয় স্থান বন্ধ করে দেওয়া হয়েছিল।

এবার ফ্রান্সে বন্যায় ৩০টি বিভাগকে সতর্ক করা হয়েছে। পূর্ব ফ্রান্সের বেশকিছু শহর ও গ্রাম তলিয়ে গেছে। প্যারিসের অনেক ফুটপাত ও পার্কে বন্যার পানি জমে আছে। প্যারিসের বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন বেসমেন্টের মূল্যবান জিনিসপত্র সরিয়ে রাখে। মার্ন, ইয়োনি ও আরমানকন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। টানা দুই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাতে এধরনের বন্যা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

ফ্রান্সে প্রবল বন্যা

আপডেট সময় ০২:২১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮