ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, চলছে কর্মবিরতি ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘ কর্মকর্তার ব্যক্তিতান্ত্রিক শাসনের অবসানের জন্যই জুলাই সনদ: আলী রীয়াজ সংস্কারের মূল তারেক রহমান, ৩ বছর আগেই তিনি সংস্কারের কথা বলেছেন’:এম এ কাইয়ুম মুন্সীর প্রার্থিতা বাতিল ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের জন্য একটি বার্তা: হাসনাত ৫মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ

শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে আরও ভালো ফল পাবে: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

জন্ম ও মৃত্যুর নিবন্ধন শতভাগ অর্জন করা গেলে আদমশুমারিতে আরও ভালো ফল পাওয়ার আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিন দিনের সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস) বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে উদ্বোধন করে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।

আন্তর্জাতিকভাবে জন্ম, মৃত্যুর কারণ, বিবাহ, তালাক এবং দত্তক এ ছয়টি বিষয় সিআরভিএস স্বীকৃত। বাংলাদেশে এই ছয়টি বিষয়ের পাশাপাশি জনগণের স্থানান্তর ও শিক্ষা বিষয়ক কার্যক্রমও সিআরভিএসে যুক্ত হয়েছে।

বর্তমানে ঢাকার বাইরে ছয়টি বিভাগে ছয়টি উপজেলা, গাজীপুরের পাঁচটি উপজেলা ও ময়মনসিংহের দুইটি উপজেলায় পাইলটিং এর মাধ্যমে এই কর্মসূচির সম্ভ্যাবতা যাচাই করা হচ্ছে।

কর্মসূচি বাস্তবায়নাধীন এলাকায় জন্ম নিবন্ধন শতকরা ৯৫ শতাংশ এবং মৃত্যু নিবন্ধন শতকরা ৮৫ শতাংশ উন্নীত হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। বলেণ, ‘আমাদের এই সফল বাস্তবায়ন হলে আমাদের আদমশুমারীতে উল্লেখযোগ্য সাফল্য আসবে বলে আমি মনে করি।’

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য প্রকল্প বাস্তবায়নাধীন এলাকায় স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শক ও ইউপি চেয়ারম্যানসহ ২৯৪ জনকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানান মুহিত।

বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন চালু হয় ২০০৬ সালে। কিন্তু এক যুগেও দেশের সব নাগরিককে নিবন্ধনের আওতায় আনা যায়নি। স্থানীয় সরকারের বিভিন্ন শাখায় বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম চালু আছে।

অনুষ্ঠানে সিআরভিএসে দুটি বিষয় যুক্ত হওয়ায় একটি সমন্ধিত সেবা প্রদান ব্যবস্থাপনা ইন্টিগ্রেটেড সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম গড়ে তোলার ঘোষণা দেন অর্থমন্ত্রী। আর এই দুইটি বিষয় যুক্ত হওয়ায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি লক্ষ্যমাত্রা আরো বেশি সহজ হবে বলে আশার করছেন মুহিত।

মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের প্রত্যেক নাগরিককেই চিহ্নিতকরণের মাধ্যমে তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও তথ্যাদি সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধিত করা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় সব ধরণের পরিসংখ্যান তৈরি করার নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াই হলো সিআরভিএস।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের মানুষ জেগে উঠেছে, নির্বাচন কেউ কেউ ঠেকাতে পারবে না: মির্জা ফখরুল

শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে আরও ভালো ফল পাবে: মুহিত

আপডেট সময় ০৭:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮