ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শরণার্থী ক্যাম্পে এবার ছুরি মেরে রোহিঙ্গাকে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে এবার ছুরি মেরে এক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের বি-১০ নম্বর ব্লকের মসজিদের পাশে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম ইউসুপ আলী (৫৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে বালুখালী ক্যাম্পে গিয়ে শরীরে ছুরিবিদ্ধ অবস্থায় ইউসুপ আলীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শত্রুতার জেরে রোহিঙ্গারাই ছুরিকাঘাত করে ইউসুপকে হত্যা করে থাকতে পারে। ওসি আরো জানান, তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়।

এ ছাড়া এদিন বালুখালী রোহিঙ্গা শিবিরে কয়েকজন রোহিঙ্গা হামলা চালায়। তবে তার আগেই অন্য রোহিঙ্গারা তা প্রতিরোধ করেন। এ সময় একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।

এর আগে ১৩ জানুয়ারি উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে মমতাজ আহমদ (৩৫) নামের আরেক রোহিঙ্গা যুবক নিহত হন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসেন মমতাজ। এরপর বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকেন আরিফ উল্লাহ। একপর্যায়ে আজ দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাঘাত করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শরণার্থী ক্যাম্পে এবার ছুরি মেরে রোহিঙ্গাকে হত্যা

আপডেট সময় ০২:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮