ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজকে অযোগ্য ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পানামা কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার এ রায় ঘোষণা করেন সুপ্রিমকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন বিচারপতি আসিফ সাঈদ খোসাও, যিনি গেলো ২০ এপ্রিল মামলার প্রাথমিক শুনানি শেষে নওয়াজকে ‘জাতির প্রতি সৎ না হওয়ায় প্রধানমন্ত্রী পদে অযোগ্য’ ঘোষণা করেছিলেন।

পাকিস্তানে মোট তিনবার প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ ৷ গত বছর এই মামলায় জড়িয়ে পড়েন তিনি ৷ এ রায়ের ফলে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রীত্ব থেকে সরে দাঁড়াতে হতে পারে।এ দিকে পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিয়ার আলি খান বলেছেন, পানামাগেট মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে নিজের পদ থেকে সরে দাঁড়াবেন ৷ তার এই সিদ্ধান্তে আশ্চর্য হয়েছে তার সমর্থকরা এবং পিএমএল-এন৷

শোনা যাচ্ছে, নওয়াজ শরিফকে তার পদ থেকে সরে দাঁড়াতে হলে সেই দায়িত্বে আসতে পারেন তার ছোট ভাই শাহবাজ শরিফ৷

পানামা পেপার্সের নথি অনুযায়ী, সেখানকার ল’ ফার্ম ‘মোসাক ফনসেকা’র মাধ্যমে শত শত ব্যবসায়ী ও রাজনীতিক গোপনে সম্পদ আয় করে বিভিন্ন দেশের ব্যাংকে রেখেছেন। ফাঁস হওয়া ওই সাড়ে ১১ লাখ নথির মধ্যে নওয়াজের সন্তান মরিয়াম, হাসান ও হুসেইনের নামে ৮টি অফশোর কোম্পানি (করফাঁকি দিতে তথ্য গোপন রেখে সুবিধাজনক দেশে প্রতিষ্ঠিত কোম্পানি) থাকার তথ্যও আসে।

কিন্তু অভিযোগ প্রথম থেকেই উড়িয়ে দিয়ে নওয়াজ ও তার স্বজনরা বলছেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নওয়াজের দলও তার পক্ষে অবস্থান নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজকে অযোগ্য ঘোষণা

আপডেট সময় ০২:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭