ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক প্রেমিককে কুপিয়ে কারাগারে ইডেনছাত্রী

পুলিশের হাত আটক লাভলী ইয়াসমিন মিতা

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক প্রেমিককে ছুরিকাঘাতের ঘটনায় রাজধানীর ইডেন কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শাহবাগ থানার হত্যাচেষ্টার অভিযোগের ওই মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লাভলীকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজিরা করা হয়।

এর আগে গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পেছনের গেটের বিপরীতে সাবেক প্রেমিক আলামিন হোসেনকে (২৫) ছুরিকাঘাত করেন লাভলী ইয়াসমিন মিতা। এরপর মিতা পালিয়ে যেতে চাইলে ছাত্র-ছাত্রীরা তাকে আটকে রেখে পুলিশে দেয়।

আটক হওয়ার পর পুলিশের কাছে স্বীকার করেন যে, আলামিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার প্রেম ছিল। আলামিন চকবাজার ইসলামবাগ এলাকায় থাকেন। পেশায় প্লাস্টিক ব্যবসায়ী। কিছুদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শাহবাগের ফুলার রোড উদয়ন স্কুলের সামনে মিতা তার ভ্যানিটি ব্যাগ থেকে ছুরি বের করে আলামিনের পিঠে আঘাত করেন।

লাভলী ইয়াসমিন মিতা ইডেন কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। তার বাড়ি ঝিনাইদহে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক প্রেমিককে কুপিয়ে কারাগারে ইডেনছাত্রী

আপডেট সময় ১১:৩৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮