ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হলিউডে সৌদি আরবের ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন চলচ্চিত্র দুনিয়া হলিউডে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করছে সৌদি আরব। সম্প্রতি সিনেমা প্রদর্শন ও নির্মাণ নিয়ে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে এ বিনিয়োগে আগ্রহী হয়েছে আরব দেশটিতে। এ জন্য তারা হলিউডের প্রখ্যাত ও সফল কোন এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।

গত মাসে এক সিদ্ধান্তে সিনেমা প্রদর্শনে প্রায় ৩০ বছরের অধিক সময়ের নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব। এ ছাড়াও সিনেমা নির্মাণের দিকেও ধাবিত হচ্ছে দেশটি।

এ জন্য দেশটি হলিউডের কলাকুশলী, শিল্পী ও তারকাদের সাথে চুক্তি সম্পাদনের প্রভাবশালী এজেন্সি এন্ডেভোরের সাথে আলোচনা করেছে বলে জানা গেছে। তারা কোম্পানিটির শেয়ার ক্রয় করার ইচ্ছা প্রকাশ করেছে। এন্ডেভোর হচ্ছে নির্মাতা, সম্পাদক, পরিচালক, প্রযোজক, শিল্পী, অভিনেতাদের সাথে চুক্তি করতে সহায়ক প্রতিষ্ঠান।

সৌদি আরবের বিনিয়োগ কর্তৃপক্ষ (পিআইএফ) কোম্পানিটির ৫ থেকে ১০ শতাংশ শেয়ার কিনতে চায় বলে জানা গেছে।

এদিকে, সৌদি আরবের জেদ্দায় আজ প্রথমবারের মতো হলে সিনেমা প্রদর্শিত হয়। একই সময়ে এক অস্থায়ী থিয়েটারে শিশুদের জন্য প্রদর্শিত হয় এনিমেটেড মুভি। অবশ্য সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে থিয়েটার শুরু হবে মার্চ থেকে।

সৌদিতে ১৯৮০ সালের দিকে ইসলামপন্থিদের চাপে সিনেমার ওপর নিষেধাজ্ঞা আনে সৌদি। তারপর থেকেই দেশটিতে সিনেমা দেখার কোনো সুযোগ ছিল না। সৌদি আরব ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভিশন ২০৩০ পূরণে নারী ক্ষমতায়ন ও মুক্ত বিনোদনের ওপর জোর দিচ্ছে। এর ফলে বিনোদনের জন্য সিনেমার দুয়ার উম্মুক্ত হল রক্ষণশীল আরব দেশটিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হলিউডে সৌদি আরবের ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

আপডেট সময় ১১:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮