ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমি বর্ণবাদী নই: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফ্রিকার দেশগুলোকে ‘শিটহোল’ বা নোংরা আখ্যা দেয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বর্ণবাদী’ আখ্যা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। অবশষে সমালোচনার মুখে আপত্তিকর মন্তব্যের কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন, ‘আমি বর্ণবাদী নই। আপনারা যাদের সাক্ষাৎকার নিয়েছেন, এমন সব ব্যক্তির মধ্যে আমিই সবচেয়ে কম বর্ণবাদী’।

মূলত প্রেসিডেন্ট হওয়ার পর বর্ণবাদের অভিযোগ সম্পর্কিত ইস্যুতে এবারই ট্রাম্প প্রথম জবাব দিলেন। রোববার রাতে নিজের ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউসের দায়িত্বে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। আগে থেকেই নানা মন্তব্যের জন্য আলোচিত-সমালোচিত মিস্টার ট্রাম্প এবার বিপাকে পড়েন যখন সিনেটরদের সঙ্গে এক বৈঠকে করা তার একটি মন্তব্যকে নিয়ে। সেখানে তিনি বলেন, ‘এসব শিটহোল দেশের লোকজন কেন আমাদের দেশে আসছে’?

প্রেসিডেন্ট ট্রাম্প নাকি হোয়াইট হাউসে রিপাবলিকান ও ডেমোক্রেটদলীয় সিনেটরদের সঙ্গে এক বৈঠকে এভাবেই হেইতি, এল সালভাডর এবং আফ্রিকান দেশগুলোকে বর্ণনা করেছেন।

এ বৈঠকে তিনি সিনেটরদের সঙ্গে অভিবাসন নিয়ে কথা বলছিলেন। এর পরই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় বিশ্বজুড়ে। ডেমোক্রেট সিনেটর ডিক ডারবিন মিস্টার ট্রাম্পকে বর্ণবাদী ভাষা প্রয়োগের দায়ে অভিযুক্ত করেন। তবে মিশ্র প্রতিক্রিয়া এসেছে রিপাবলিকানদের তরফ থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমি বর্ণবাদী নই: ট্রাম্প

আপডেট সময় ১০:৫৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮